সময়ের যত ব্যবধান সব
তিলে তিলে করেছে গ্রাস,
পুঞ্জিভূত মনের কোণে
অজানা কোনো ত্রাস।
দাঁড়িয়ে খোলা প্রান্তরে সবাই
আঙ্গুলের কর গোনে,
চোখে মুখে মিছে প্রত্যাশা খেলে
নিজ নিজ প্রয়োজনে।
তামাটে ধরনী উত্তাপ ছড়ায়
ধরনীবাসীর মাঝে,
সবাইকে আজ নিয়ে যাবে
ঐ সূর্যালকের কাছে।
নিজেকে নিয়ে ব্যস্ত সকল
নগ্ন নর-নারী,
অন্তিম কোন পথের পানে
দিতে হবে আজ পাড়ি।
এসেছিল যে রূপে এ ধরায়
ফিরিবে সেই রূপে,
কারো বসতি খোলা উদ্যানে
কারোবা অন্ধকূপে।
সময়ের শেষ প্রহরে সবার
ফিরিবার আয়োজন,
যেথা হতে ছিল সকলের শুরু
সেথায় প্রত্যাবর্তন।
Search This Blog
প্রত্যাবর্তন
Labels: কবিতা