Search This Blog

কল্পলোকের প্রহরী

আবার আমি আসব ফিরে, রইব শুধু তোমায় ঘীরে

তীব্রতর সুখের ছোয়ায়, ভাসব মোরা কল্প-তীরে;

অস্তমিত রবির আলোয়, যুক্ত হবে মুক্ত হস্ত

কম্পিত অধরেতে, অঙ্কিত হবে প্রেমারষ্ঠ;

নতমুখের লাজাবরন, স্ফুরিত গুপ্তবাক্য

নির্বাক নিরালাতে, সময় হবে প্রেমসাক্ষ্য;

অধির হয়ে যে সময়ের, করছ তুমি সপ্নচাষ

তার মাঝে আর বর্তমানের, তফাত ধীরে পাচ্ছে হ্রাস।

 

একদা হয়ত তোমা থেকে, গিয়েছি সরে ক্রমে ক্রমে

প্রয়োজনের ধুসর বলয়, পরিনত এক নরাধমে;

অভিমানের বৃহ কাব্য, করেছ পাঠ নিত্যদিন

তিরষ্কারের তিক্তবানে, বারছে সদা প্রেমঋণ;

নয়নকোণে হীরক কণা, উজ্জ্বল হয় রৌদ্রালোকে

মনের কোণের মায়াগুলো, ধুকছে যেন সদ্যশোকে;

সময়ের এক বেড়াজালে, বদ্ধ ছিলাম দুজনে

ইচ্ছের সব পায়রা গুলো, পুষেছি কেবল গোপনে;

 

সকল প্রকার হিংস্র বাধন, আসছি আবার ছিন্ন করে

সব অপেক্ষার ইতি টেনে, ফিরব শুধু তোমার তরে;

দেখবে তখন এই আমি আর, ঐ আমিতে কত তফাত

কল্পলোকের প্রহরীগুলো, দীর্ঘায়ীত করবে প্রভাত।



About this blog

Welcome to my blog.

Pages