Search This Blog

আলোকিত


একদা কোন শক্তিধর করেছিল মহাপরিকল্পনা
মৃত্তিকার সাথে নিপুনভাবে আকবে কোন আলপনা,
একরঙ্গা তরলে তার পরিপূর্ন ক্যানভাস
একইভাবে সমানুপাতে সাজানো দুপাশ;
তার মাঝে আছে ভিন্ন এক সত্তার খেলা
পেল নতুন রূপ ছিল যা মাটির দলা,
অবশেষে সৃষ্টি হল অপুর্ব এক আকৃতি
তার মাঝে দেয়া হল বিচিত্র প্রকৃতি;

এটা তার সকল সৃষ্টির সেরা সৃষ্টি
এর সাথে আবির্ভূত হল নতুন কৃষ্টি।
ধীরে ধীরে বইবে সে সভ্যতার আলো
মহাত্মাদের নির্দেশনায় তারা যা পেল;
সহস্রাব্দের পর
সহস্রাব্দ হয়েছে গত
তবুও তারা সবকিছুর মাঝে আলোকিত।

0 comments:

Post a Comment

About this blog

Welcome to my blog.

Pages