আয়নার সামনে দাড়িয়ে দুচোখ ঝাপসা হয়ে যায়
মনের কোণে অজানা কেউ অতীতের পানে ধায়,
চোখের সামনে যাচ্ছে দেখা নিজের প্রতিচ্ছবি
দৃশ্যপটে ভাসছে উঠে ফেলে আসা সবই,
একে একে সব দৃশ্যায়িত কৈশোর যৌবন
আজ তা ক্রমশ প্রতিনিয়ত মরচে পড়া ক্ষন,
অতীত আর বর্তমানে আজ আকাশ পাতাল ভেদ
সময়ের সাথে পরিবর্তন যেন অনভিপ্রেত,
এখন আর চোখে পড়েনা চামড়ার ঐ ভাজ
খালি পায়ে হাটতেও আজ নেই তো কোন লাজ,
গায়ের জামা নোংরা হলেও ক্ষতি নেই তাতে
জ়ীবনটা আজ লগ্নিকৃত অনিচ্ছার খাতে,
একদা যা ছিল দুচোখের বিষ তাই হায়েছে সাথী
নিঃসঙ্গতার সাথে সন্ধি করে কাটে প্রতি রাতই,
আরতো এখন হয়না দুচোখ স্বপ্নেতে বিভোর
সব স্বপ্ন চুরি করেছে সময় নামক চোর,
এখন সকল অবসর কাটে করে গ্রৃহসেবা
কার পরানের খবর কে রাখে কখন কেবা,
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে নিজের জগত
সাদাকালো রংও যেন লাগে এখন প্রকট,
নিজেকে দেখে নিজেকে বড় অচেনা মনে হয়
হারিয়েছে জীবনের ছন্দ সব, হারিয়েছে তাল লয়,
অতীত যেন দেখায় যায় ঐ সুদুরে
সদৃশ কোন সত্তা বোধহয় সেথায় বাস করে,
মুচকি হাসি ওষ্ঠে তবু যেন তা ম্লান
তার আর আমার মাঝে বিস্তর ব্যবধান।
Search This Blog
ব্যবধান
Posted by
MAI Pavel
Saturday, June 27, 2009
Labels: কবিতা
0 comments:
Post a Comment