Search This Blog

আবেদন


ধরনী যখন অতল নিদ্রায়
নিঃস্বঙ্গ রাত নিঝুম প্রায়
চেনা পরিবেশ অচেনা হয়ে
সুদুরে হারিয়ে যায়।

নীরবতার সুর বাজে চারিদিক
প্রকৃতি যেন নিরব অলৌকিক
ভীতু মন গুটিয়ে আসে
হোক না সে যত বলিক।

চন্দ্রালোকের মায়াবী আলোয়
তৈরী হয়েছে বিশুদ্ধ বলয়
নিজবিচারের মহা আয়োজনে
যাচ্ছে বয়ে স্নিগ্ধ মলয়।

দাড়িয়ে দুই পায়ের ভরে
নিজেকে সুদ্ধ করার তরে
মুখোমুখি মহাশক্তিধরের
আজ রাত্রি এই দ্বিপ্রহরে।

নিজের সাথে শুধুই নিজে
কানে নিজের কন্ঠ বাজে
হিসাব নিকাশ করবে শুরু
ছিল যা সব নিজের মাঝে।

একাকী এই গভীর রাতে
সিক্ত যখন অশ্রুপাতে
হয়ে যায় সব এলোমেলো
ভবিষ্যতের কষাঘাতে।

সর্বশক্তিমত্তার কাছে
আবেদন করার কত কি আছে
শুদ্ধ হৃদয় প্রাপ্তিযোগে
ফিরব এক মানবের ধাচে।

0 comments:

Post a Comment

About this blog

Welcome to my blog.

Pages